বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫

বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-১০০০ এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিট/অফিসে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ থেকে ২০তম গ্রেডে ১১টি ক্যাটাগরিতে মোট ২৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী।
অস্থায়ীভাবে এই নিয়োগে আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা)
চাকরির ধরন: সরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
মোট ক্যাটাগরি: ১১টি
মোট পদসংখ্যা: ২৯৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬
আবেদনের পদ্ধতি: অনলাইন ((https://pmgcc.teletalk.com.bd)(https://pmgcc.teletalk.com.bd))
আবেদন শুরুর তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা থেকে)
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৬ (বিকেল ৫টা)
অফিশিয়াল ওয়েবসাইট: https://pmgcc.bdpost.gov.bd, https://pmgcc.bdpost.gov.bd
পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল ও আবেদনের যোগ্যতা
১. পোস্টম্যান
গ্রেড: ১৭
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০/- টাকা
মোট পদসংখ্যা: ১৩
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ।
২. মেইল গার্ড
গ্রেড: ১৭
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০/- টাকা
মোট পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ।
৩. স্ট্যাম্প ভেন্ডার
গ্রেড: ১৮
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০/- টাকা
মোট পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্যাকার
গ্রেড: ১৯
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/- টাকা
মোট পদসংখ্যা: ৫৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
নবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

৫. মেইল ক্যারিয়ার
গ্রেড: ১৯
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/- টাকা
মোট পদসংখ্যা: ৪৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৬. প্যাকার কাম মেইল ক্যারিয়ার
গ্রেড: ১৯
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/- টাকা)
মোট পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৭. অফিস সহায়ক
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
মোট পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮. বাবুর্চি/অ্যাটেনডেন্ট
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
মোট পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কাজের বাস্তব অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৯. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
মোট পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (এই পদের ৮০% হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে)।
১০. রানার
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
মোট পদসংখ্যা: ১২৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া তিন মেডিকেল
১১. নিরাপত্তা প্রহরী
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
মোট পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- আবেদনের বিস্তারিত দেখুন এখানে
