আপনার স্টার্টআপের গল্প হোক সবার অনুপ্রেরণা: 'ভয়েস অফ স্টার্টআপ বাংলাদেশ'-এ বিনামূল্যে আর্টিকেল প্রকাশের সুযোগ

'ভয়েস অফ স্টার্টআপ বাংলাদেশ' (Voice of Startup Bangladesh) দেশের স্টার্টআপ, ব্যবসা এবং প্রযুক্তি বিষয়ক খবরের একটি শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে গড়ে তোলা মানুষ, আইডিয়া ও উদ্ভাবন তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি। BIDA, BEPZA, BEZA, BSCIC এবং ICT-এর মতো সরকারি সংস্থার সূত্র থেকে যাচাইকৃত তথ্য ও ইনসাইট আমরা সবার আগে উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিই।
উদ্যোক্তাদের এই পথচলায় তাদের পাশে থাকতে আমরা নিয়ে এসেছি দারুণ একটি সুযোগ। সম্প্রতি মাত্র ৩ সপ্তাহে আমরা ৭৮০টিরও বেশি ফাউন্ডিং মেইল পেয়েছি এবং বর্তমানে সব স্টার্টআপের গল্প কভার করার কাজ পুরোদমে চলছে।
এরই ধারাবাহিকতায়, আমরা দেশের যেকোনো প্রান্তের নতুন ও পুরাতন উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে তাদের ব্যবসার গল্প তুলে ধরার জন্য। যেকোনো ব্যক্তি বা ফাউন্ডার আমাদের মেইল করে তাদের আর্টিকেল প্রকাশ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে শর্ত একটাই—উদ্যোগটিকে অবশ্যই একটি বৈধ (Valid) ব্যবসা বা স্টার্টআপ হতে হবে।
আমাদের প্ল্যাটফর্মে ফিচারড হলে আপনি যা যা পাচ্ছেন:
ফ্রি মার্কেটিং ও পরিচিতি: আপনার উদ্যোগের কথা পৌঁছে যাবে হাজারো পাঠক, গ্রাহক এবং পলিসি মেকারদের কাছে, যা আপনার ব্র্যান্ডের ব্যাপক পরিচিতি ও প্রচার বাড়াবে।
বিনিয়োগের সুযোগ: আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার উদ্যোগটি সম্ভাব্য বিনিয়োগকারীদের নজরে আসতে পারে, যা ভবিষ্যতে ফান্ড পাওয়ার সম্ভাবনাকে ত্বরান্বিত করবে।
গল্প লেখায় সহায়তা: আপনি যদি গুছিয়ে আর্টিকেল লিখতে না পারেন, চিন্তার কিছু নেই! আমাদের দক্ষ টিম আপনাকে আপনার স্টার্টআপের গল্প গুছিয়ে লিখতে এবং উপযুক্ত আর্টিকেল ও পোস্ট তৈরিতে সম্পূর্ণ সহায়তা করবে।
কীভাবে মেইল করবেন?
আপনার বৈধ স্টার্টআপের বিস্তারিত, সাফল্যের গল্প, বা যেকোনো ব্যবসায়িক আপডেট আমাদের সাথে শেয়ার করতে পারেন।
সম্পাদকীয় ও নিউজ টিপস পাঠাতে মেইল করুন: editor@voiceofstartup.bd
সাধারণ জিজ্ঞাসার জন্য মেইল করুন: hello@voiceofstartup.bd
বাংলাদেশের স্টার্টআপ জগতের নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে আমরা আপনার উদ্যোগের সঠিক মূল্যায়ন করতে প্রস্তুত। আজই আপনার স্টার্টআপের গল্পটি আমাদের মেইল করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.voiceofstartup.bd।
